বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিবিলুপ্ত ছিটমহলের ৯ ইউপি নির্বাচন ৩১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলে আগামী ৩১ অক্টোবর ছিটমহল সংযুক্ত বোদা, দেবীগঞ্জ ও সদর উপজেলার আটটি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিলুপ্ত বিভিন্ন ছিটমহলে শুরু হয়েছে নির্বাচনী হাওয়া। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে ভোটার তালিকা না থাকায় ৩৬ ছিটমহল সংযুক্ত জেলার তিন উপজেলার ৯ ইউনিয়নে নির্বাচন স্থগিত ছিল।

chit_52792
তবে পৌরসভা ঘোষণা এবং সীমানা জটিলতায় দেবীগঞ্জ উপজেলার দহলা খাগরাবাড়ি ছিটমহল সংযুক্ত দেবীগঞ্জ সদর ইউনিয়নে এবারোও নির্বাচন হচ্ছে না। তবে অন্য ৮ টি ইউনিয়নে সংযুক্ত ৩৬ ছিটমহলের বাসিন্দাদের মধ্যে চলছে খুশির আমেজ।

জেলা নির্বাচন অফিস সূত্রমতে, জেলার তিন উপজেলার জেলার তিন উপজেলার ৩৬ ছিটমহলের মধ্যে ১৭টিতে জনবসতি রয়েছে। সর্বশেষ গণনা মতে, এসব বিলুপ্ত ছিটমহল এলাকায় ভোটার সংখ্যা ৮ হাজার ৯৩৫। এ সব বিলুপ্ত ছিটমহলের ভোটারদের ৯ ইউনিয়নের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

এর মধ্যে বোদা উপজেলার কাজলদীঘি, বড়শশী, মাড়েয়া ও ময়দানদীঘি ইউনিয়ন, দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ও টেপরিগঞ্জ ইউনিয়ন এবং সদর উপজেলার হাড়িভাসা ও হাফিজাবাদ ইউনিয়নে আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত বছরের ৩১ জুলাই ভারত-বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ের চলতি বছরের ১০ জুলাই বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন ছিটমহলে ভোটার তালিকা তৈরিসহ জাতীয় পরিচয়পত্র প্রদানের কাজ শুরু হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ