,

পাকিস্তানে ভারতীয় সিনেমা বন্ধ

 

বিনোদন ডেস্ক :ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রভাব পড়েছে দুই দেশের বিনোদন জগতেও। কিছুদিন আগে ভারত থেকে পাকিস্তানি তারকাদের ফেরত পাঠানোর কথা বলেছিল ভারত।এবার পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির হল মালিকরা।এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ৩ অক্টোবর দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যে আহ্বান করেছেন।

157577_176

পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে কোনো ভারতীয় সিনেমা প্রদর্শন করা হবে না, এমন ঘোষণা দিয়েছে সেদেশের সিনেমার পরিবেশকরা ।এমন সিদ্ধান্তে ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ হয়েছে দেশটির লাহোর করাচি ও ইসলামাবাদের সিনেমা হলগুলোতে।দুই দেশের সীমান্তের উত্তেজনা এভাবেই পৌঁছে গেছে বিনোদন ও সংস্কৃতি জগতে।

 

 

তবে বিবিসির সংবাদদাতারা বলছেন, এবারই প্রথম নয়, দুই দেশের সম্পর্কের ওঠানামার প্রভাব এর আগেও শিল্প-সংস্কৃতি ক্ষেত্রে পড়েছে।চির বৈরিতা থাকলেও পাকিস্তানে ভারতীয় সিনেমা খুবই জনপ্রিয়। তারপরেও সাম্প্রতিক সামরিক টানাপড়েনে পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং পরিবেশকরা সিদ্ধান্ত নিয়েছে অন্তত দুই সপ্তাহ বন্ধ রাখা হবে বলিউডের সিনেমা প্রদর্শন। যতদিন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক না হচ্ছে সময়সীমা ততদিন পর্যন্তও দীর্ঘ হতে পারে।

 

এতে ব্যবসায়িক ক্ষতিও মেনে নিতে রাজি দেশটির চলচ্চিত্র বিষয়ক সংস্থাগুলি।এর একদিন আগে ভারতীয় নির্মাতাদের একটি সংগঠন জানিয়েছিল, তারা পাকিস্তানী কোনো অভিনেতাকে বলিউডের সিনেমাতে সুযোগ দেবে না। তারও আগে একজন চরমপন্থি রাজনীতিবিদ পাকিস্তানী অভিনেতাদের দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছিল।এদিকে, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের পর দুই দেশেরই সীমান্তের অনেক জায়গায় সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রামবাসীদের সরিয়ে নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে