বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে কথিত বন্ধুকযুদ্ধে যুবদল নেতা নয়ন নিহত

 

নিজস্ব প্রতিবেদক : সাভারে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়ন (৩৫) নিহত হয়েছে। আজ শনিবার ভোর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কৃষিবিদ নার্সারির পাশে এ ঘটনা ঘটে।

bnp_52779

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে শীর্ষ সন্ত্রাসী ও যুবদল নেতা শাহ আলম নয়নকে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে আটক করে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় ও আহসান। গত সরকারবিরোধী আন্দোলতে যুবদলের ওই নেতার বিরুদ্ধে সাভার মডেল থানায় গাড়ি পুড়িয়ে মানুষ হত্যাসহ বেশ কয়েকটি মামলাও আছে বলে জানায় পুলিশ।

আজ শনিবার ভোর রাতে সাভারের বিরুলিয়ার কৃষিবিদ নার্সারির পাশে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে আহত হয় সে। পরে পুলিশ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র উদ্ধার করেছে। পরে পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে যুবদল নেতা নিহত হওয়ার বিষয়টি নিশিচত করে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেছেন, বিএনপি নেতা শাহ আলম নয়ন সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাভার থানায় গাড়িতে অগ্নিসংযোগ ও মানুষ পুড়িয়ে হত্যা এবং পুলিশের উপর হামলার ঘটনা, অস্ত্র মামলা, মাদক ব্যবসা, অপহরন ও হত্যাসহ মোট ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত