,

মাশরাফিদের অলিখিত ‘ফাইনাল’ আজ

স্পোর্টস ডেস্ক :সফরররত আফগানিস্তানের বিপক্ষে আজ অলিখিত ‘ফাইনাল’ খেলতে নামছে মাশরাফিদের টাইগার বাহিনী। তবে এটা কোন টুর্নামেন্টের ফাইনাল নয়। প্রথমবারের মত কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসা আফগানরা কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে স্বাগতিক বাংলাদেশকে। আজ সে পরীক্ষা থেকে বের হয়ে আসতে চায় টাইগাররা।

cricket_52780
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আজকের তৃতীয় এবং শেষ ম্যাচটি পরিণত হয়েছে ফাইনালে। কারণ প্রথম ম্যাচটি বাংলাদেশ জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে বসে মাশরাফিরা। অপ্রত্যাশিত সে হারে আজ কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হচ্ছে মাশরাফিদের। আর সে পরীক্ষা থেকে বেরিয়ে আসতে এ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই স্বাগতিকদের জন্য।

আজকের অলিখিত ফাইনাল জিতেই ডাবল আনন্দ করতে চায় স্বাগতিক বাংলাদেশ। শততম ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ জয়ের আনন্দে মেতে উঠাই বাংলাদেশের একমাত্র লক্ষ্য। তবে সিরিজ হাতছাড়া করতে চায় না আফগানিস্তানও। প্রথমবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের যে সুযোগ এসেছে সেটাকে কাজে লাগাতে চায় আফগানিস্তান।

দীর্ঘ ১০ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরে আহামরি কিছু করতে পারেনি টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচটি কোন মতে ৭ রানে জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে বসে টাইগাররা। প্রথম ম্যাচে ব্যাটে বলে কিছুটা ভাল করলেও দ্বিতীয় ম্যাচে বাটসম্যানরা একেবারে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যার পরিণতি সিরিজ জয় এবং নিজেদের শমতম জয়টা পেতে অপেক্ষা করতে হচ্ছে আজ পর্যন্ত। তার ওপর আফগানদের বিপক্ষে এই সিরিজটিকে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে দেখেছিল টাইগাররা।

কিন্তু প্রস্তুতিতো হলোইনা উল্টো টেনশনে পড়তে হয়েছে। তবে আগের ম্যাচের ভুল শুধরে আজ আবার জয়ের ধারায় ফিরতে চায় স্বাগতিকরা। যাতে মানসিক দৃঢ়তা নিয়ে ইংলিশদের বিপক্ষে কঠিন সিরিজটিতে মাঠে নামতে পারে। দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের সেরাটা দিয়ে আজকের ম্যাচটা জিততে চান মাশরাফি। দলের স্পিন আক্রমণ বাড়াতে এরই মধ্যে দলে ডাকা হয়েছে স্পিনার মোশাররফ রুবেলকে।

তাই আজকের ম্যাচে স্পিনারদের দিকেই তাকিয়ে থাকবেন মাশরাফি। তবে তার প্রত্যাশা দলের সবাই মিলে এক হয়ে ম্যাচটা জিতে শততম জয় উৎসব করতে চান টাইগার দলপতি। দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে