,

সার্ক সম্মেলন স্থগিত করল পাকিস্তান

30567নিউজ ডেস্ক : আগামী ৯-১০ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠেয় ১৯তম সার্ক সম্মেলন স্থগিত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী (নওয়াজ শরীফ) সার্ক নেতাদের সম্মেলনে অভ্যর্থনা জানানোর জন্য সামনে তাকিয়ে ছিলেন। যথানিয়মে সম্মেলন সফল করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। সম্মেলনে যোগদান না করে সার্ক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য পাকিস্তান নিন্দা জানায়।’

ইসলামাবাদ বিবৃতিতে বলে, ‘আঞ্চলিক সহযোগিতার বহুপক্ষীয় ফোরামে একটি সদস্য রাষ্ট্র দ্বিপক্ষীয় সমস্যা হাজির করে সার্ক সনদের নীতি ভঙ্গ করেছে।’

photo-1475264072পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্মেলন বানচাল করতে ভারতের যে সিদ্ধান্ত তা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের ডাকের সঙ্গে সাংঘর্ষিক।

গত ১৮ সেপ্টেম্বর ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এর ফলে ভারতের ১৯ সেনা সদস্য নিহত হন। এরপর পাকিস্তানের ভূখণ্ডে সন্ত্রাসীদের ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর কথা জানায় ভারতের সেনাবাহিনী।

এরই এক পর্যায়ে সার্ক সম্মেলনে না যাওয়ার কথা জানায় ভারত। এরপর বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান এই সম্মেলন থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার কথা জানায় সার্কের সভাপতি নেপালকে। সর্বশেষ শুক্রবার ইসলামাবাদে না যাওয়ার কথা জানায় শ্রীলংকা।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর