,

টঙ্গীতে আগামী ২ ডিসেম্বর ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা

istema_49671নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গী তুরাগনদের তীরে পাঁচদিন ব্যাপী জোড় ইজতেমা আগামী ২ডিসেম্বর থেকে শুরু হবে। ২ ডিসেম্বর শুক্রবার আনুষ্ঠানিক ভারে শুরু হয়ে ৬ডিসেম্বর মঙ্গলবার শেষ হবে এই ইজতেমা।

ঢাকা জেলার তাবলীগ জামাতের লাখ লাখ মুসল্লি এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। মোনাজাত শেষে মুসল্লিরা জিকিরের তালে তালে ময়দান ত্যাগ করে দ্বিনের কাজে বেড়িয়ে পড়বেন। পাঁচদিনব্যাপী এই সম্মেলনে ইমান, আমলসহ ৬উসূল সম্পর্কে দেশ বিদেশী শীর্ষ মুরুব্বীরা বয়ান করেন। এছাড়া মুসল্লিদের উদ্দেশ্যে ইজতেমার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হবে।

গতকাল বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির মুরুবি মো. গিয়াস উদ্দিন এর যোগাযোগ করলে তিনি বলেন, ‘আগামী ২ডিসেম্বর পাঁচদিনব্যাপী জোড় ইজতেমা শুরু হবে। এরপর আগামী ১৩শে জানুয়ারী ২০১৭ সালের ৫২তম বিশ্বইজতেমার প্রথম পর্ব শুরু হবে। পরে ৪দিন বিরতি দিয়ে ২০জানুয়ারী দ্বিতীয় পর্ব শুরু হয়ে ২২জানুয়ারী আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ২০১৭ সালের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর