,

ধর্ষণকারী সেই ‘কাদের’কে পালাতে সাহায্য করেছিল নুসরাত

sujet-nusratআন্তর্জাতিক ডেস্ক : ভারতের কলকাতার পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত কাদের খান ঘটনার সাড়ে চার বছর পর পুলিশের হাতে ধরা পড়েছে। বৃহস্পতিবার রাতে দিল্লির গাজিয়াবাদ থেকে কাদেরসহ দু’জনকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশি জেরার মুখে কাদের দাবি করেছেন, টলিউডের তারকা অভিনেত্রী নুসরাত তাকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। খবর সংবাদ প্রতিদিনের।

ঘটনার সময়ই কাদের খানের সঙ্গে নাম জড়িয়ে যায় টলিউড অভিনেত্রী নুসরাতের। অনেকেই অনুমান করেছিলেন, কাদেরের নিরুদ্দেশ হওয়ার পিছনেও তারই হাত রয়েছে। এবার প্রকাশ্যে পুলিশের কাছে সেই কথাই স্বীকার করল কাদের।

এই প্রসঙ্গে অবশ্য মুখ খোলেননি নুসরাত। তার দাবি, এমন একটি ঘটনায় তার নাম জড়াবে তিনি তা ভুলেও কল্পনা করেননি। তাই এরপর নুসরাতের পক্ষ থেকে যা বলার তার আইনজীবীই বলবেন, এমনটাই জানিয়েছেন নায়িকা।

পুলিশ সূত্রের খবর, কাদেরের বয়ান খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের অনুমানের সঙ্গে কাদেরের বয়ানের বেশ কয়েকটি অমিল রয়েছে। পুলিশ দাবি, কাদের ঘটনার পর পালিয়ে বেশ কয়েকদিন দেশের বাইরে ছিল। কখনও নেপাল, কখনও দুবাইতে গা ঢাকা দিয়েছিলেন তিনি। কিন্তু কাদের বয়ানে জানায়, তিনি দেশের বাইরে যাননি। তাই পুলিশের ধারণা দফায় দফায় জেরা করলে তবেই মিলবে তাদের সব প্রশ্নের উত্তর।

এদিকে, কাদেরসহ অভিযুক্ত দু’জন গ্রেফতার হওয়ার সন্তোষ প্রকাশ করেছে ধর্ষণের শিকার সেই সুজেটের পরিবার। একই সঙ্গে কঠির শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে