,

প্রধানমন্ত্রীর ‘গণঅভ্যর্থনা’ কর্মসূচিতে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

15নিউজ ডেস্ক : জাতিসংঘ সফর থেকে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গণঅভ্যর্থনা’ দেওয়ার কর্মসূচি থেকে যুবলীগের এক নেতাকে পিস্তলসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে বলাকা ভবনের কাছ থেকে তাকে আটক করা হয় বলে জানান বিমানবন্দর থানার ওসি নুর ই আজম। খবর বিডি নিউজের।

আটক সেলিম খান ঢাকা মহানগর যুবলীগ উত্তরের তথ্য বিষয়ক সম্পাদক। আগ্নেয়াস্ত্রটি তার লাইসেন্স করা বলে ‍জানিয়েছে পুলিশ।

শুক্রবার ৭টার দিকে প্রধানমন্ত্রী বিমানবন্দরে নামবেন। এরপর সড়ক পথে তিনি গণভবনে যাবেন। এই পুরো পথে দাঁড়িয়ে তাকে গণঅভ্যর্থনা দেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

ওসি আজম বলেন, “অস্ত্রটির লাইসেন্স রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর কোনো প্রোগামে কেউ আগ্নেয়াস্ত্র আনতে পারেন না বলেই তাকে আটক করা হয়েছে।” বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর