,

ময়মনসিংহে ট্রাক-পিকআপ সংঘর্ষে পুলিশসহ নিহত ৬

mymensinghময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান নামের এক পুলিশ সদস্যসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনার আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিবপুর এলাকায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গৌরীপুর থানার ওসি ফজলুল করিম ও ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম।

নিহতরা হলেন পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান (৩২), আনোয়ার (৩৫), ইসলাম মিয়া (৩০)’সহ অজ্ঞাত আরও তিন জন।

সূত্র জানায়, নিহত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামানের বাড়ী মুক্তাগাছায়। ঈদের আগে ছুটি নিয়ে তিনি শ্বশুরবাড়ি তারাকান্দায় বেড়াতে যান। সেখান থেকে শুক্রবার বিকেলে কর্মস্থল করিমগঞ্জ থানায় যোগদান করতে রওনা হয়েছিল। কিন্তু পথে দুর্ঘটনায় তিনি মারা যান।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রামগোপালপুর ইউনিয়নের শিবপুর পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের কাছে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী পিকআপের সাথে ময়মনসিংহগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যায়। আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ২ জন ও ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়। আহত ৩ জনকে গুময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতলে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর