,

সার্ক সম্মেলনে শ্রীলঙ্কাও যাচ্ছে না

 

নিজস্ব প্রতিবেদক : এবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠেয় ১৯ তম সার্ক সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। এর আগে বাংলাদেশ, ভারত, ভুটান ও আফগানিস্তান আগামী নভেম্বরে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়।শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, শ্রীলঙ্কা মনে করে, এ অঞ্চলে যে পরিবেশ বিরাজ করছে তা ২০১৬ সালের ৯ থেকে ১০ নভেম্বর ইসলামাবাদে ১৯ তম সার্ক সম্মেলন অনুষ্ঠানের পক্ষে সহায়ক নয়।

saarc_52772
বিবৃতিতে আরো বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার মানুষের সুবিধার জন্য অর্থপূর্ণ আঞ্চলিক সহযোগিতার সফলতার বিষয়টিতে শান্তি ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ উপাদান। সার্কের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে, আঞ্চলিক সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ শ্রীলঙ্কা আশা করে, এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া প্রয়োজন, যাতে আঞ্চলিক সহযোগিতার একটি পরিবেশ তৈরি হয়। বিবৃতিতে শ্রীলঙ্কা সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দাও করেছে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের মতো অভ্যন্তরীণ বিষয়ে অব্যাহতভাবে নাক গলানোয় ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর