,

ভারতকে নতুন হুমকি দিল পাকিস্তান

 
আন্তর্জাতিক ডেস্ক: সিন্ধু চুক্তি না মানার বিষয়ে ভারতের দেয়া হুমকির জবাব দিল পাকিস্তান। দেশটির রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের সাংসদ নাউমির ওয়াজির খাটাক ঘোষণা দিয়েছেন, ভারত যদি এ চুক্তি না মানে তবে পানি ধরে রাখতে ভারতের নির্মিত বাঁধ ধ্বংস করে দেবে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। খবর পাকিস্তান ট্রিবিউনের।সিন্ধু চুক্তি বাতিলের বিষয়ে ভারত যে হুমকি দিয়ে তারই প্রেক্ষিতে আয়োজিত সভায় বক্তৃতাকালে নাউমির ওয়াজির খাটাক এসব কথা বলেন।

india650x330

 

নাউমির ওয়াজির খাটাক আরো বলেন, পানি মজুদে তৈরি ভারতীয় বাঁধ পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধ বিমান মিনিটের মধ্যেই ধ্বংস করে দিতে সক্ষম। আর ভারতের বোঝা উচিত তারা যদি চুক্তির কোনো লঙ্ঘণ করে তবে সেটা যুদ্ধের মতোই গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে।
এ চুক্তির জন্য পাকিস্তান পিপলস পার্টির সাংসদ তাজ হায়দার তৎকালীন পাকিস্তানের সামরিক সরকারকে দোষারোপ করে বলেন, আমার বিশ্বাস দেশকে ভারতের কাছে বিক্রি করে দিতেই ওই চুক্তি করা হয়েছিল।
১৯৬০ সালে ভারত-পাকিস্তানের মধ্যকার ছয়টি নদীর পানি বন্টন বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরুর সঙ্গে সিন্ধু চুক্তিটি করেন পাকিস্তানের ফির্ল্ড মার্শাল আইয়ুব খান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা