,

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রশ্ন বিভ্রাট

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার এক সেটের প্রশ্নপত্রে একটি প্রশ্ন কম পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর এ ত্রুটি ধরা পড়ে। মোট ১০০টি প্রশ্ন থাকার কথা থাকলেও সেখানে ছিল ৯৯টি প্রশ্ন।‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত ইসলাম বলেন, একটি প্রশ্ন কম থাকায় ওই সব পরীক্ষার্থীকে ওই প্রশ্নের নম্বর দিয়ে দেওয়া হবে।

du-ga-unit-3

আজ সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ব্যবসায়ে শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হয়। বেলা ১১টায় শেষ হয় ওই পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

‘গ’ ইউনিটে এক হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৪২ হাজার ১৪৭ জন। প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৩৪ শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর