মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নীরবতা দিয়ে মৃত্যুকে স্বাগত

 
আন্তর্জাতিক ডেস্ক :ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শিমন পেরেস বিশ্বব্যাপী পরিচিত ছিলেন একজন শান্তিকামী ও দূরদর্শী মানুষ হিসেবে। কিন্তু আরব বিশ্বের স্মৃতিতে পেরেস অন্যরকম- তিনি ইসরাইলের সমরশক্তি গড়ে তুলেছেন, লেবাননে যুদ্ধ করেছেন এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে অনেক নীতি প্রণয়ন করেছেন।
shimonpere_52761
এ নীতিরই প্রতিফলন দেখা গেছে গত বুধবার পেরেসের মৃত্যুর পর। পশ্চিমা দুনিয়া যখন আবেগে উদ্বেল, আরব বিশ্ব তখন সম্পূর্ণ নীরব। শুক্রবার পেরেসের শেষকৃত্যে যখন পশ্চিমা বিশিষ্টজনদের ঢল নামলো, তখন আরব নেতাদের কারো আসার কথাই শোনা গেলো না। এমনকী যে মিশর ও জর্দানের সঙ্গে ইসরাইলের শান্তি চুক্তি রয়েছে, তারাও নয়।

এই নীরবতাই প্রকাশ করে আরব বিশ্বে ইসরাইলবৈরিতা কতটা তীব্র, বিশেষ করে যখন শান্তি প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু কট্টর নীতি অবলম্বন করে চলেছেন।

জীবনের শেষ দিকে এসে পেরেস তেল আবিবে একটি পিস সেন্টার খুলেছিলেন, যার লক্ষ্য ফিলিস্তিনি ও ইসরাইলিদের শান্তিপূর্ণ সহাবস্থান নীতিকে এগিয়ে নেয়া। এছাড়া দেশের প্রেসিডেন্ট থাকাকালেও তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে শান্তির পক্ষে বক্তব্য দিতেন। ১৯৯০ দশকের মাঝামাঝি সময়ে ফিলিস্তিনের সঙ্গে অসলো চুক্তি করে পান নোবেল শান্তি পুরস্কার।

কিন্তু আরব বিশ্বে, বিশেষ করে ফিলিস্তিনিদের অনেকেই পেরেসের শান্তি বিষয়ক কথাবার্তাকে স্রেফ বাকোয়াজি ছাড়া আর কিছুই ভাবতেন না।

এ প্রসঙ্গে মিশরের প্রখ্যাত কলামিস্ট আবদুল্লাহ আল-সেনাভি বলেন, পেরেস সবসময় নিজেকে শান্তিবাদী হিসেবে তুলে ধরতে চাইতেন, কিন্তু আরব বিশ্বে কেউ তাকে বিশ্বাস করতো না। কেনো করবে? আরবরা তো দেখেছে যেখানে যুদ্ধ, সেখানেই পেরেস।

তিনি আরো বলেন, পেরেস তো ইসরাইলের প্রতিষ্ঠাতাদের অন্যতম। ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ফলে লাখো লাখো ফিলিস্তিনির জীবনে যে ‘নাকবা’ (দুর্যোগ) নেমে আসে, পেরেস তো তার সঙ্গেও যুক্ত।

পশ্চিম তীরে ফিলিস্তিন সরকারের সাবেক মুখপাত্র ঘাসান খাতিব তার ফেসবুক পেজে লিখেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতি যে ঐতিহাসিক অন্যায় করা হয়েছে, পেরেসের তাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।

এ জাতীয় আরও খবর

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক

বিদেশি ভাষা শিক্ষায় ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ

ষড়যন্ত্র পেরিয়ে জনগণের ভোটে সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

তিস্তা-সোমেশ্বরীতে পানি বাড়ছে, রংপুরে বন্যার আশঙ্কা

শিক্ষামন্ত্রীকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

এমসি কলেজ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

দুই বছরের চূড়ায় শেয়ারবাজার