,

ভুয়া বিসিএস পরীক্ষার্থীর কারাদণ্ড

 
নিজস্ব প্রতিবেদক : খুলনায় নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩৭তম বিসিএস পরীক্ষায় মো. শায়খুল ইসলাম নামে একজন ভুয়া পরীক্ষার্থীকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ভুয়া প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নেয়ায় ভ্রাম্যমাণ আদালত শুক্রবার তাকে এ শাস্তি দেন।

bcs_52753

শায়খুল ইসলাম মাগুরা জেলার শালিখা উপজেলার কোমরকাটা গ্রামের মো. ফরিদুর রহমানের পুত্র।
খুলনা জেলা প্রশাসন সূত্র জানায়, মো. শায়খুল ইসলাম ভুয়া প্রবেশ পত্র তৈরি করে পরীক্ষায় অংশ নেয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন-১৯৮০’র ৩ ধারা অনুযায়ী শাস্তি প্রদান করেন। এসময় পিএসসির সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গিয়াস উদ্দিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আছাদুজ্জামান নৌ বাহিনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, অপরাধীকে শুক্রবার বিকেলে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর