,

নিজেদের মাটিতে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ: বাটলার

buttlerস্পোর্টস ডেস্ক : প্রথমে ইঙ্গিত পাওয়া গিয়েছিল সিরিজ হবে না। অস্ট্রেলিয়ার মত  ইংলিশরাও বাংলাদেশে আসবে না। এরপর সফরে আসা নিশ্চিত হলেও জানা গেল নিয়মিত অধিনায়ক এউইন মরগ্যান সফরে আসতে অপরাগতা প্রকাশ করেছেন! এই ঘটনায় বাংলাদেশের চাইতেও ইংলিশ মিডিয়ায় সমালোচনার ঝড় উঠল। অধিনায়কের দায়িত্ব পেলেন জশ বাটলার। তার নেতৃত্বেই আজ বাংলাদেশে আসছে ইংল্যান্ড দল।

বাংলাদেশ সফর নিয়ে বেশ উচ্ছিসিত এবং রোমাঞ্চিত বাটলার। সর্বশেষ চার ওয়ানডেতে বাংলাদেশ বেশ নাকানি চুবানি খাইয়েছিল ইংলিশদের। এর মধ্যে গত বিশ্বকাপের সেই ম্যাচ ইংলিশদের ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মাশরাফির নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের বিপক্ষে তাই জমজমাট লড়াই হবে বলেই মনে করছেন বাটলার।

তিনি বলেছেন, “আমি আশা করছি এটি একটি দারুণ সফর হবে। ঘরের মাঠে ওরা এখন ব্যপকভাবে সফল একটি দল। তাই বাংলাদেশের মাটিতে তাদের বিপক্ষে খেলা ভীষণ চ্যালেঞ্জের। নিজেদের মাটিতে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ।”

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে সফর নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি সম্পর্কে বাটলার বলেন, “শুধু নিরাপত্তার কারণ দেখিয়ে ক্রিকেট না খেলা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা সুন্দরভাবে একটি ট্যুর করতে যাচ্ছি। নিরাপত্তাকর্মীদের বলব, আপনারা বিশ্রাম নিন আর আমরা ক্রিকেট নিয়ে মেতে থাকি।”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা