,

সেনা আটকের কথা স্বীকার ভারতের

 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের হাতে নিজেদের এক সেনা আটকের কথা স্বীকার করেছে ভারত। শুক্রবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ওই সেনা অসাবধানতাবশতঃ নিয়ন্ত্রণ রেখার ওপারে চলে গিয়েছিল।
pakistan1475225463
বুধবার মধ্যরাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত আজাদ কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে ভারতীয় সেনাবাহিনী। একে সার্জিক্যাল স্ট্রাইক বলে দাবি করেছে ভারত। মোট সাতটি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটি। অভিযানে অন্ততঃ ৩৫ জঙ্গির মৃত্যু হয়েছে। এসময় ভারতীয় সেনাবাহিনীর গোলার আঘাতে দুই পাকিস্তানি সেনাও নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, সার্জিক্যাল স্ট্রাইক নয় বরং ভারত আন্তঃসীমান্তে গুলি বিনিময় করেছে। এসময় পাক সেনাদের গুলিতে ভারতের আট সেনা নিহত হয়েছে এবং আটক হয়েছে আরো এক সেনা সদস্য।

ভারতের পক্ষ থেকে অবশ্য দাবি কর হয়, পাকিস্তানি সেনাদের হাতে তাদের কোনো সেনা নিহত হয়নি, তবে একজন আটক হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সার্জিক্যাল অপারেশনের সময় কোনো সেনা আটক হয়নি। আটক চান্দু বাবুলাল চৌহান নামের ওই ব্যক্তি স্পেশাল অপারেশন ফোর্সের সদস্য নয়। সে রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য। সীমান্ত চৌকিতে দায়িত্বপালনকালে সে অসাবধানতাবশতঃ নিয়ন্ত্রণ রেখা পার হয়ে গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আটক ওই সেনার মুক্তির জন্য সব ধরণের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে