,

আশুগঞ্জে ট্রাক্টরচাপায় শিশু নিহত

accedentনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক্টরের নিচে চাপা পড়ে সাইফুল ইসলাম (০৪) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুর  ১২টার দিকে উপজেলার আড়াইসিঁধা ইউনিয়নের ঘাটকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ঘাটকুল এলাকার দানু মিয়ার ছেলে। নিহতের বাবা সেলুন দোকানে কাজ করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের সড়কে খেলা করছিল সাইফুল। এসময় স্থানীয় মুরাদ মিয়ার বালুর মাঠ থেকে বালু বোঝাই একটি ট্রাক্টর দ্রুত গতিতে যাওয়ার সময় সাইফুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাক্টরের চালক ফারুক মিয়া ও হেলপার পালিয়ে যায়। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আমাদের কে  জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক্টর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে।থানায় ঘাতক ট্রাক্টর চালকের বিরুদ্ধে মামলার হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা