,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

accident3_5372-3

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও অজ্ঞাত এক বৃদ্ধ নারী নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ঘাটপুর ও বাহাদুরপুরে দুর্ঘটনা দুটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটপুর গ্রামের চকবাজার-ঘাটপুর সড়কে বালুবাহী একটি ট্রাক্টরের চাপায় সাইফুল মিয়া নামের পাঁচ বছরের এক শিশু নিহত হয়। সে ঘাটপুর গ্রামের দানু মিয়ার ছেলে। এই দুর্ঘটনায় আশরাফুল মিয়া নামের এক শিশু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। ভোর ছয়টার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় পণ্যবাহী একটি পিকআপভ্যানের চাপায় অজ্ঞাত এক বৃদ্ধ নারী নিহত হন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, লাশ দুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব দুর্ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা