,

বিকালে ফিরছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি আওয়ামী লীগের

hasina-prothom-khabor_5268_111958নিউজ ডেস্ক : উত্তর আমেরিকা সফর শেষে আজ শুক্রবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৫টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী এমিরেটসের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করেন।

আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল ছিটিয়ে সংবর্ধনা জানিয়ে প্রধানমন্ত্রীকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত পৌঁছে দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংবর্ধনা কর্মসূচি সফল করতে সবাইকে অনুরোধ জানিয়েছেন।

আওয়ামী লীগ সূত্র জানায়, সংবর্ধনা সফল করতে বিমানবন্দর থেকে খিলক্ষেত, কুড়িল ফ্লাইওভার, হোটেল রেডিসন, কাকলীর মোড়, বনানী, জাহাঙ্গীর গেইট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, সামরিক জাদুঘর, জাতীয় সংসদ ভবন মোড় হয়ে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে অবস্থান নেবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ।

এবার নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতিসংঘ কর্তৃক ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড’ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া কানাডায় ‘ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)’ ও যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সফল নেতৃত্ব দেওয়ার জন্য তাকে গণসংবর্ধনা দেওয়া হচ্ছে।

গণসংবর্ধনা সফল করতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত দীর্ঘ পথে ৮টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। বিমানবন্দর থেকে খিলক্ষেত পর্যন্ত এলাকায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের নেতৃত্বে আওয়ামী লীগ ও সর্বস্তরের জনগণ সংবর্ধনা দেবে।
– See more at: http://www.kalerkantho.com/online/national/2016/09/30/411085#sthash.gcTSJRX0.dpuf

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর