,

৩৭ তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত

jpgbcsনিউজ ডেস্ক : ৩৭ তম বিসিএস পরীক্ষা আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে শুরু হয়ে পরীক্ষা চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এতে অংশ নেয় দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।

সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর আগারগাঁও সরকারি কর্মকমিশন সচিবালয়ে লটারির মাধ্যমে বিসিএসের প্রশ্নপত্র ঠিক করা হয়। এ বছর চিত্রা সেটের প্রশ্নপত্র দিয়ে বিসিএস পরীক্ষা হয়। লটারির আগে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক দেশের ছয়টি বিভাগের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও সম্মেলন করেন। লটারিতে প্রশ্ন নির্ধারণের পর সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

সকালে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘আমরা চাই বিসিএস পরীক্ষা স্বচ্ছভাবে হোক। এ কারণেই আমাদের সব আয়োজন। ঢাকায় দুজন ও চট্টগ্রামে একজন জেলখানায় বসে পরীক্ষা দিচ্ছেন। প্রত্যেক কেন্দ্রে একজন করে নির্বাহী হাকিম আছেন। পুরো দুই ঘণ্টা তাঁরা কেন্দ্রে পর্যবেক্ষণ করবেন।’

ঢাকার ১২৩টি কেন্দ্রসহ ছয় বিভাগের ১৯০টি কেন্দ্রে এই পরীক্ষা হয়। পরীক্ষার কক্ষে কোনো রকম বইপত্র, মোবাইল, ক্যালকুলেটর, ইলেকট্রনিকস ডিভাইস, হাত ঘড়ি, পকেট ঘড়িও সঙ্গে আনা নিষেধ ছিল।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেছেন।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর