,

‘সার্জিক্যাল স্ট্রাইক’ কীভাবে হলো

10

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের জঙ্গি আস্তানায় ভারত কীভাবে কথিত ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়েছে, ক্যামেরায় এর চিত্র ধারণ করা হয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্রের বরাতে আজ শুক্রবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়।

ধারণ করার পাশাপাশি অভিযানের কিছু চিত্র ড্রোনের মাধ্যমেও পাওয়া গেছে।
ভারতের চালানো এই সামরিক অভিযানের চিত্র প্রকাশ করা হবে কি না, হলে তা কখন—এ বিষয়ে দেশটির সরকার সিদ্ধান্ত নেবে বলে খবরে জানানো হয়।

ভারতীয় কর্তৃপক্ষের ভাষ্য, গত বুধবার মধ্যরাতে শুরু হওয়া ‘সার্জিক্যাল স্ট্রাইক’ শেষ হয় বৃহস্পতিবার ভোররাতে। সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে হামলার প্রস্তুতি নেওয়া জঙ্গিদের ওপর এই হামলা চালানো হয়। হামলায় বহু জঙ্গি নিহত হয়েছে।

সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়ে ভারতের দাবিকে ‘একেবারে ভিত্তিহীন ও সর্বৈব মিথ্যা’ বলে আখ্যায়িত করেছে পাকিস্তান সেনাবাহিনী।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে উরির সেনাছাউনিতে ১৮ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ১৮ জন ভারতীয় সেনাসদস্য নিহত হন। এ হামলায় পাকিস্তানকে দায়ী করে ভারত। ওই হামলার পর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা চলছে। এর মধ্যে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর দাবি করল ভারত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে