,

বিকেলে স্বপ্নের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ।মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেলে শিরোপা নির্ধারণী ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দল।বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।

game1475206089

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির চতুর্থ আসরে অংশ নিয়েছিল ৭টি দল। ওমান ও ভারতের সঙ্গে বাংলাদেশ ছিল ‘এ’ গ্রুপে। ‘বি’ গ্রুপে ছিল পাকিস্তান, হংকং, চীন ও চাইনিজ তাইপে।

‘এ’ গ্রুপ থেকে ভারত ও ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। সেমিফাইনালে বৃহস্পতিবার চাইনিজ তাইপেকে ৬-১ গোলে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠে। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে রানার আপ হয়ে সেমিফাইনালে আসা ভারত চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে।

তাতে গ্রুপপর্বে হারিয়ে দেওয়া ভারতকে আরো একবার পেল বাংলাদেশ। ঘরের মাঠে প্রতিবেশী দেশটিকে আরো একবার হারিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলতে মুখিয়ে বাংলাদেশ দল।
আর সেটা যদি শেষ পর্যন্ত সম্ভব হয় তাহলে বাংলাদেশের হকিতে সৃষ্টি হবে এক নতুন ইতিহাস। সেই ইতিহাস গড়ার অপেক্ষায় গোটা হকি অঙ্গন।

বাংলাদেশ যেভাবে ফাইনালে :
গ্রুপপর্বের প্রথম ম্যাচ : বাংলাদেশ ৫ : ৪ ভারত।
গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচ : বাংলাদেশ ১০ : ০ ওমান
সেমিফাইনাল : বাংলাদেশ ৬ : ১ চাইনিজ তাইপে।

ভারত যেভাবে ফাইনালে :
গ্রুপপর্বের প্রথম ম্যাচ : ভারত ৪ : ৫ বাংলাদেশ
গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচ : ভারত ১১ : ০ ওমান
সেমিফাইনাল : ভারত ৩ : ১ পাকিস্তান।

ফাইনাল :
বাংলাদেশ-ভারত (বিকেল ৩টা)

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা