,

মেয়েটি একা, ক্যাবচালক দরজাটা লক করে দিল! তারপর…

taxiঅনলাইন ডেস্ক: বিষয়টি নিয়ে কম চর্চা হয়নি। অনেক লেখালেখি হয়েছে, আর কড়াকড়ি ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্তু কিছুতেই থামছে না ক্যাবচালকদের অসভ্যতা। আরেকবার ক্যাবচালকের হয়রানির শিকার হয়েছেন এক যুবতী। যুবতীর অভিযোগ অনুযায়ী গাড়ির দরজা লক করে চালক তার সঙ্গে চূড়ান্ত পর্যায়ের অসভ্যতা এবং নোংরামী করেছে।

এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর ব্যস্ত এলাকাতেই। তখন যে রাত খুব বেশি হয়েছে তা কিন্ত নয়। রাত তখন মাত্র ৯ টা। বেঙ্গালুরুর মতো জায়গায় ড়াট ৯ টাকে কখনই অনেক রাত বলা যায় না। ভিট্টাল মালয়া রোড থেকে একটি ক্যাবে চাপেন উত্তর বেঙ্গালুরুর বাসিন্দা পূজা (ছদ্মনাম)। তিনি পেশায় একজন আইনজীবী। প্রথমদিকে সব কিছুই ঠিকঠাক ভাবেই চলছিল। হেব্বাল ফ্লাইওভার ধরার সঙ্গে সঙ্গেই ক্যাবচালক স্বমূর্তি ধারণ করে। তার যাওয়ার কথা ছিল সোজা, কোডিগেহাল্লির দিকে। কিন্তু সেদিকে না গিয়ে বাঁদিকে ঘুরে আউটার রিং রোডের দিকে গাড়ি এগোতে থাকে।

পূজা জানিয়েছেন, ‘আমি অবাক হয়ে যাই যখন ওই চালক আমাকে জিজ্ঞেস করে যে, আপনি মদ্যপান করেন? এখানেই শেষ নয়। এরপর শুরু হয় ওর একের পর এক অযাচিত প্রশ্ন। আপনি কি গৃহবধূ? আপনার বাড়ি ফিরতে এত রাত কেন হল? এরপর সে বলতে থাকে, তার বয়স ২৫। আমি নিশ্চয়ই তার থেকে খুব-একটা বড় নই। এরপর দুটি গলি ছেড়ে সিগনালের কাছে গিয়ে সে মোড় ঘোরে। আমি তখন ওকে হুমকি দেয়া শুরু করেছি। বলতে থাকি, আমায় বাড়ি পৌঁছে দাও, নইলে বন্ধুদের ফোন করে ডাকব। পুলিশ ডাকব। ভয়ে আমি মাকে আর বন্ধুদের ক্যাবের বিস্তারিত তথ্য জানিয়ে SMS করে দিই।’

তবে, কোনভবেই নিয়ন্ত্রনে আনা যাচ্ছিল না ওই ক্যাবচালককে। তারপর সে হঠাত্‍‌ই মারিয়াম পাল্লির কাছে গাড়ি থামিয়ে পূজাকে গাড়ির ভেতরে আটকে দরজা লক করে দিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই দুটি সিগারেট কিনে ফিরে আসে। কৃতিকে সে জোর করে একটা সিগারেট টানতে বাধ্য করে। এতকিছুর পর পূজার বাড়ির কাছে এসে একটা ফাঁকা জায়গায় সে গাড়িটা থামায়। পূজা নামার পর পরই তার থেকে ফোন নম্বরও চায় ওই চালক। দুঃস্বপ্নের এই সফরের রেশ পূজাকে টানতে হয় পরের দিনও। তিনি আগের দিন যে নম্বর থেকে ক্যাব বুক করেছিলেন, সেই মোবাইল নম্বরে ফোন করে অভিযোগ করেন।

ক্যাব কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ জানানো হলে, তারা ওই চালককে বরখাস্ত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। পরিবহন ক্ষেত্রের জয়েন্ট কমিশনার জ্ঞানেন্দ্র কুমার জানিয়েছেন, ‘পুলিশ অভিযোগ গ্রহণ করলে অভিযুক্ত চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে’। সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে