,

প্রিয়াঙ্কার জন্যই ভাঙছে ঐশ্বরিয়ার তাসের ঘর!

priyankaবিনোদন ডেস্ক : কান চলচ্চিত্রে উৎসবে এবার দেখা গিয়েছিল, স্ত্রীর সঙ্গে ছবি তুলতে নারাজ অভিষেক বচ্চন। বার বার ডেকেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, কিন্তু বেশ রূঢ় ভাবেই স্ত্রীর সেই আহ্বান প্রত্যাখ্যান করেন অভিষেক। তখনই গুজব রটেছিল, তবে বুঝি এবার ভাঙতে চলল তাঁদের সুখী দাম্পত্য!

প্রিয়াঙ্কা চোপড়াই কি তার কারণ?

উঁহু! এই তাসের ঘর দাম্পত্যের নয়। এই তাসের ঘর পুরোটাই কাজকর্ম সংক্রান্তই! আসলে, বলিউডে তো বটেই, অন্যত্রও নায়িকারা পাকাপাকি ভাবে কোনো জায়গা ধরে রাখতে তো আর পারেন না! পুরোটাই তাসের ঘর! একজনের জনপ্রিয়তা বাড়লে তার জোয়ারে ভেসে যেতেই হয় আরেকজনকে। ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গেও এবার সেটাই হতে চলেছে।

অনেক বছর হয়ে গেল, আন্তর্জাতিক প্রসাধনী সংস্থা লোরিয়েল-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন ঐশ্বরিয়া। সে যেমন এদেশে, তেমনই বিদেশেও! ভারতীয় নায়িকাদের মধ্যে তিনিই তো প্রথম হলিউডে ছবি করে নিজেকে পরিচিত করান ওদেশে। তার পাশাপাশি ছিল মিস ওয়ার্ল্ড-এর তকমাটাও! ফলে, লোরিয়েল ঐশ্বরিয়াকে ছাড়া আর কাউকে ভাবতেই পারেনি! অনেকগুলো বছর ধরে এই পরম্পরা চলেছে। এমনকী, এবারের কান চলচ্চিত্র উৎসবে গিয়েও ঐশ্বরিয়া সংস্থার নতুন প্রসাধনী নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেছেন!

কিন্তু, এবার সে ধারায় ইতি টানার সময় এল! কানাঘুষায় শোনা যাচ্ছে, খোদ লোরিয়েলই না কি আর ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তাদের বাণিজ্যিক চুক্তি বাড়াতে চাইছে না। তারা দেখেছে, এখন ভারত থেকে আসা প্রিয়াঙ্কা চোপড়াই বিদেশের দর্শকের চোখের মণি। হলিউডে তাঁর বাড়তে থাকা জনপ্রিয়তার ধারে-কাছেও কেউ নেই! সেই জন্যই ঐশ্বরিয়াকে সরিয়ে এবার প্রিয়াঙ্কা চোপড়া, আরেক মিস ওয়ার্ল্ড-এর সঙ্গে চুক্তিবদ্ধ হতে চাইছে সংস্থাটি!

ঐশ্বরিয়া রাই বচ্চনের পক্ষে খারাপ খবর নিঃসন্দেহে! কিন্তু, প্রিয়াঙ্কা?

তাঁর দিক থেকে ব্যাপারটা দেখলে ওই সংস্থার বিজ্ঞাপনী ভাষাতেই বলতে হয়, বিকজ আই ওয়ার্থ ইট!

সূত্র: ‌আজকাল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা