,

কয় মিনিট পরপর সেলফি তোলেন কারিনা?

photo-1475149705ফিচার ডেস্ক: সেলফি নিয়ে মাতামাতি বেশি হলে মুখ বাঁকা করেন অনেকেই। তবে সেলফি নিয়ে যাঁদের ঝোঁক বেশি, তাঁদের এতে কোনো পরোয়াই নেই। কারিনা কাপুরের বিষয়টা তেমনই। নিজেকে ‘সেলফি কুইন’ হিসেবে পরিচয় দিতে চান তিনি। ভোগ বিএফএফের আসন্ন একটি পর্বে নিজের সেলফি আসক্তি নিয়ে অকপট বলেছেন তিনি।

এই পর্বে কারিনার সঙ্গে হাজির ছিলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। অনুষ্ঠানের মধ্যেও সেলফি তোলায় কোনো রকম বিরতি রাখেননি তিনি। এ নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে বলেন, ‘আমি হলাম সেলফি কুইন। আমি কিছুক্ষণ পরপরই নিজের ছবি তুলি। বলতে গেলে পাঁচ থেকে ১০ মিনিট পর পরই সেলফি তুলি।’

নিজের জীবন নিয়ে কারিনা জানান, ছোটবেলা থেকে জীবন নিয়ে তাঁর বাড়তি কোনো চিন্তা ছিল না। মাথায় শুধু একটা বিষয়ই ঠিকঠাক ছিল—বড় হয়ে বিশাল এক তারকা হওয়া। আর সেই ইচ্ছা তাঁর পূরণও হয়েছে।

মনীশ মালহোত্রা কারিনার বিষয়ে বলেন, ‘আমি প্রথম কারিনাকে যখন দেখি, তখন ওর বয়স নয় বছর। আমি গিয়েছিলাম ওর মা আর বোন কারিশমার সঙ্গে দেখা করতে। কারিশমার সাজসজ্জা নিয়ে কাজ করতেই মূলত সেই যাওয়া। যখন কারিশমার সঙ্গে কথা বলছিলাম, তখন কারিনা খুবই মনোযোগ দিয়ে সব কথা শুনছিল। সেদিনই আমি বুঝতে পেরেছিলাম, এই মেয়ে (কারিনা) একদিন বিশাল তারকা হবে।’

চলতি বছরের ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন কারিনা। এরপর সোনম কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়ার সঙ্গে ‘ভিরে দি ওয়েডিং’ ছবিতে দেখা মিলবে এই অভিনেত্রীর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে