,

সৌন্দর্য বৃদ্ধিতে চাই ভাতের মাড়

28076-boroঅনলাইন ডেস্ক : ভাত রান্নার পর মাড় ফেলে না দিয়ে ব্যবহার করতে পারেন রূপচর্চায়! ভাতের মাড়ে রয়েছে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ত্বক টানটান করে ও দূর করে ত্বকের রোদে পোড়া দাগ। এতে থাকা ভিটামিন ও মিনারেল ব্রণ দূর করার পাশাপাশি ত্বকে নিয়ে আসে জৌলুস।

জেনে নিন ভাতের মাড় কীভাবে ব্যবহার করবেন ত্বকে-

টোনার হিসেবেঃ-
টোনার হিসেবে চমৎকার কাজ করে ভাতের মাড়। মাড়ে তুলার বল ডুবিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের অতিরিক্ত তেল দূর হবে।

ক্লিনজার হিসেবেঃ-
ত্বকে জমে থাকা ময়লা প্রাকৃতিকভাবে পরিষ্কার করে ভাতের মাড়। ভাত রান্না করার পর মাড় সংগ্রহ করে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ও আধা কাপ পানি মেশান। কুসুম গরম থাকতে থাকতে মিশ্রণটি দিয়ে মুখ ধুয়ে নিন। ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে শুকনা তোয়ালে চেপে নিন ত্বকে।

বলিরেখা দূর করতেঃ-
১ টেবিল চামচ ভাতের বাসি মাড়ের সঙ্গে ১ চিমটি হলুদ গুঁড়া, কয়েক ফোঁটা লেবুর রস ও ১ টেবিল চামচ বেসন মেশান। পেস্টটি মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এটি ব্যবহার করলে বলিরেখা দূর হবে।

ব্রণ দূর করতেঃ-
১ টেবিল চামচ ভাতের মাড়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ও ৫ ফোঁটা টি ট্রি অয়েল মেশান। দ্রবণে তুলার বল ভিজিয়ে ত্বকে লাগান। শুকিয়ে টানটান হয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণ থেকে মুক্তি পাবেন।

স্ক্রাব হিসেবেঃ-
১ টেবিল চামচ চালের গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ দই ও কয়েক ফোঁটা আমন্ড অয়েল মেশান। মিশ্রণে ভাতের মাড় মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্ট ত্বকে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর স্ক্রাব করে ধুয়ে ফেলুন। দূর হবে ত্বকে জমে থাকা মরা চামড়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা