,

কারিনার সংস্পর্শে বখে যাচ্ছে মেয়ে, দাবি প্রাক্তন সাইফ-পত্নীর!

amritaবিনোদন ডেস্ক : মেয়ের মতিগতি না কি ঠিক নেই! আর তার জন্য দায়ী মেয়ের সৎ মা কারিনা৷ এমনটাই নাকি দাবি সাইফ আলি খানের প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের৷ সম্প্রতি কারিনার জন্মদিনে মেয়ের খোলামেলা পোশাক যখন মিডিয়ায় আলোড়ন তৈরি করেছিল, তখনও গোটা বিষয়টিকে ভাল ভাবে মেনে নেননি তিনি৷ পরিচিতদের না কি বলেছেন, মেয়ের বখে যাওয়ার পেছনে রয়েছে বেবোর হাত৷ এতেই নাকি থেমে নেই সবটা! মেয়েকে বলিউডে ছবি করতে দিতেও আপত্তি জানাচ্ছেন অমৃতা৷

কানাঘুষা শোনা যাচ্ছে, স্বামী, মেয়েসহ গোটা পরিবারই একপ্রকার হাতছাড়া হয়ে যাওয়ায় বেশ বিরক্তই হয়েছেন অভিনেত্রী৷ আগে তাও মেয়ে সারার সঙ্গে তাঁর সম্পর্ক সুন্দর ছিল৷ কিন্তু সাইফের সঙ্গে কারিনার বিয়ের পর থেকেই মা ও মেয়ের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে৷ সেই সঙ্গে সারার ঘনিষ্ঠতা বাড়তে থাকে বেবোর সঙ্গে৷ বহু সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন সারা তাঁর বান্ধবীর মতো এবং তাঁরা একসঙ্গে হ্যাংআউট করেন৷ আর কারিনা এবং সারার এই কেমিস্ট্রি দেখেই বেজায় চটেছেন প্রাক্তন সাইফ-পত্নী৷

আপাতত তাই মেয়েকে বখে যাওয়ার হাত থেকে বাঁচাতে উঠে-পড়ে লেগেছেন অমৃতা! সারাকে বলিউডে কাজ করতে না দেয়ার জন্য তাঁর ছবির অফারও ফিরিয়ে দিচ্ছেন একের পর এক৷ প্রথমে ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার’ ছবির সিক্যুয়েলের জন্য টাইগার শ্রফের বিপরীতে সারাকে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন পরিচালক করণ জোহর৷ কিন্তু সেই অফার মায়ের না-পছন্দ হওয়ায় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সারা৷ পাশাপাশি, বিখ্যাত হলিউড ছবি ‘ফল্ট ইন আওয়ার স্টারস’-এর বলি রিমেকেও কাজ করার কথা ছিল সারার৷ কিন্তু শোনা যাচ্ছে সেই ছবিতেও কাজ করবে না বলে জানিয়ে দিয়েছেন সাইফ কন্যা৷ সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে