,

উড়োজাহাজচালক ও যাত্রীদের ​সেলফি তোলায় নিষেধাজ্ঞা

olar-plane-2নিজস্ব প্রতিবেদক : উড়োজাহাজে মুঠোফোন যত্রতত্র ব্যবহার করা যাবে না। এখন থেকে বিমানযাত্রী, উড়োজাহাজচালক ও ক্রুদের মুঠোফোন ব্যবহারে বেশ কিছু নির্দেশনা মেনে চলতে হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) এ নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা অমান্যকারী বিমান সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে সিভিল এভিয়েশনের ৩৩৩ রুল অনুযায়ী কারাদণ্ড, জরিমানা, লাইসেন্স ও সনদ বাতিল করা হতে পারে।

নির্দেশনার মধ্যে রয়েছে উড়োজাহাজ চলাকালীন এর চালক ও ক্রুরা মুঠোফোন বা এ–জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করে সেলফি, স্থিরচিত্র কিংবা ভিডিও ধারণ করতে পারবেন না। এ ছাড়া বিমানযাত্রীরা উড়োজাহাজ ওঠা-নামার সময় মুঠোফোন ব্যবহার করে সেলফি, স্থিরচিত্র কিংবা ভিডিও চিত্র ধারণ করতে পারবেন না।

তবে উড়োজাহাজ আকাশে ওড়ার পর যাত্রীরা চিত্র ধারণ করতে পারবেন। তবে এ জন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে আগেই অনুমতি নিতে হবে।

সম্প্রতি সারা বিশ্বে ঘটে যাওয়া কয়েকটি বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ১৯ সেপ্টেম্বর সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনাটি বাংলাদেশে চলাচলকারী দেশি-বিদেশি সব বিমান সংস্থাকে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে