,

বিয়ে করছেন লিওনার্দো!

বিনোদন ডেস্ক : মডেল নিনা আগদালের সঙ্গে হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল।এবার শোনা যাচ্ছে, আগামী বছর প্রেমিকা নিনাকে বিয়ের পরিকল্পনা করছেন এ অভিনেতা।

leo-nina1475143450

এসশোবিজ জানিয়েছে, আগামী বসন্তে প্রেমিকাকে বিয়ের পরিকল্পনা করছেন ডিক্যাপ্রিও। আর বিয়ের কাজটা গোপনে সারতে চাইছেন এ জুটি।
লাইফ অ্যান্ড স্টাইল ম্যাগাজিনের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, নিনা বাগদানের বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তারা আগামী বছর কোনো নির্জন দ্বীপে অথবা সেইন্ট বার্টসে বিয়ের পরিকল্পনা করছেন। বিয়েটি যতটা পরিবেশবান্ধব করা যায় সেই বিষয়টিও মাথায় রাখছেন তারা।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিয়ের বেশিরভাগ পরিকল্পনায় লিওনার্দো করেছেন। তবে সবকিছু নিনার পছন্দকে মাথায় রেখেই করছেন।

৪১ বছরের লিওনার্দো এবং ডেনিশ মডেল ২৪ বছরের আগদালের প্রেমের খবরটি প্রথম প্রকাশ পায় গত জুনে। এর আগে গিসেলে বুন্দসেন, বার রেফায়েলি, ব্লেক লাইভলি এবং মিরান্ডা কেরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ডিক্যাপ্রিও। তবে কোনোটিই বিয়ে পর্যন্ত গড়ায়নি।

এদিকে এ জুটির ঘনিষ্ঠ একজন পশ্চিমা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লিওনার্দোর বিয়ের খবরটি সত্য নয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে