,

সরাইলে মাদক ব্যবসায়ি ও সেবনকারী সহ গ্রেপ্তার-১০

graferসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ি ও সেবনকারী সহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলা সদর ও সদরের বাহিরে অভিযান চালিয়ে সরাইল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, বুধবার রাতে পৃথক অভিযানকালে মাদক সেবনকালে হাতে নাতে গ্রেপ্তার করা হয় কুট্রাপাড়া উচ্চ বিদ্যালয়ের করণিক কালিকচ্ছ নাথ পাড়ার মিহির নাথের ছেলে চিরঞ্জিব (৫৭), সালেক মিয়ার ছেলে খোকন মিয়া (৪০), সদর ইউনিয়নের উচালিয়া পাড়ার আবদুল হকের ছেলে আজিজ (৫৫), উত্তর আরিফাইলের ফিরোজ মিয়ার ছেলে ফুল মিয়া (৩৭), সৈয়দটুলা গ্রামের এডভোকেট লেলিনের ছেলে মোঃ সোহাগ মিয়া (২৩), সকাল বাজার এলাকার আলম মিয়ার ছেলে আল-আমীন (২৮), কুট্রাপাড়া গ্রামের নাজমুল হকের ছেলে মোঃ আজিজুল হক (২৮), গণি মিয়ার ছেলে জয়নাল (২২)। এ ছাড়া শাহজাদাপুর গ্রামের আবু মিয়ার ছেলে মুকুল (৪০) কে বিক্রিকালে ১০ পিস ইয়াবা ও জিল্লুকদারপাড়ার আবুল কাশেমের ছেলে ইয়াছিন (২৪) কে নিজসরাইল এলাকা থেকে ৬ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা