,

পাকিস্তানে হামলা ভারতের, নিহত ৩৮

ettyhউরিতে ভারতীয় সেনা হত্যার জবাবে লাইন অব কন্ট্রোল পেরিয়ে পাকিস্তান ভূখণ্ডে হামলা চালিয়েছে ভারতীয় সেনা কমান্ডো। এ হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে জানা গেছে।  এ হামলায় কোনো ভারতীয় নাগরিক মারা যাননি। বুধবার রাতে জম্মু-কাশ্মীর সীমান্ত অঞ্চলে এ হামলা চালানো হয়। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনী জানায়, লাইন অব কন্ট্রোল অতিক্রম করে সন্ত্রাসীদের ওপরে হামলা চালিয়েছে তারা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের সামরিক অপারেশনের মহাপরিচালক রনজিত সিং বলেন, এ অপারেশনের লক্ষ্য সেসব সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করা যারা আমাদের দেশে অনুপ্রবেশ করতে চায়। ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা ক্যাম্পে প্রাণ হারায় ১৮ ভারতীয় সেনা। পাকিস্তানকে এ হামলার জন্য দায়ী করা হলেও তারা তা শিকার করেনি।

সূত্র : ইন্ডিয়া টুডে, এনডিটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে