,

কাশ্মীর সীমান্তে গোলাগুলি : দুই পাক সেনা নিহত

photo-1475133301-550x366কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের সাথে গোলাগুলিতে ২ পাকিস্তান সেনা নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ডি ফ্যাক্টো সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। -খবর, ভয়েস অব আমেরিকা উর্দু
পাকিস্তান সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, ভিমবার, হট স্প্রিং, কেল ও লিপা সেক্টরে বৃহস্পতিবার ভোরে ৬ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দু’দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই এ গুলিবর্ষণের ঘটনা ঘটল। বিরোধপূর্ণ কাশ্মীরকে ভারত-পাকিস্তান উভয়ই নিজেদের ভূমি হিসেবে দাবি করে থাকে। এ নিয়েই চলে আসছে এ দু’দেশের সীমান্ত বিরোধ।
এদিকে, গোলাগুলি শুরুর জন্য দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। নাম প্রকাশ না করার শর্তে ভারতের এক সেনা কর্মকর্তা বলেন, ‘দক্ষিণ কাশ্মীরের নওগাম সেক্টরে ভারতীয় সেনাঘাঁটির ওপর গুলিবর্ষণ করছে পাকিস্তানি সেনাবাহিনী। তারা মর্টার গোলাও নিক্ষেপ করেছে। ভারতীয় সেনাবাহিনী পাল্টা গুলি চালিয়েছে।’
অন্যদিকে বিনা উসকানিতে ভারতই প্রথমে গুলিবর্ষণ শুরু করেছে বলে দাবি পাকিস্তানের।
২০০৩ সালে সীমান্তে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর করেছিল ভারত ও পাকিস্তান। তবে তারপরও বেশ কয়েকবার গুলিবিনিময় করেছে উপমহাদেশের প্রতিবেশী এই দুই দেশ। প্রতিবারই চুক্তি ভঙ্গের জন্য একে অপরকে দোষারোপ করেছে দুই দেশের সেনাবাহিনী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে