,

আখাউড়ায় আ.লীগ নেতার হাতে বড় ভাই খুন

images-20নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নবীন মিয়ার হাতে তার বড় ভাই ইদ্রিস মিয়া (৫৮) খুন হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে  ১২টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিস একই গ্রামে মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের কে  জানান, ডিশ অ্যান্টেনার তারে কাপড় শুকানোকে কেন্দ্র করে নবীন মিয়ার সঙ্গে তার বড় ভাই ইদ্রিস মিয়ার বাগ-বিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে নবীন মাছ মারার ফলা দিয়ে ইদ্রিসের বুকে নিচে আঘাত করেন। এতে গুরুতর আহত হন ইদ্রিস। পরে  স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনার পর পরই ঘাতক নবীন মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা