মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুদানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : সুদান সরকারের বিরুদ্ধে দারফুরে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

download
তাদের মতে, নিজ দেশের সরকারের ফেলা রাসায়নিক বোমায় শিশুসহ দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে দারফুরে।

রাসায়নিক হামলার শিকার ব্যক্তিদের রক্তবমি, শ্বাসকষ্ট হয় ও ত্বকে ফোসকা পড়ে যায়। তাৎক্ষণিকভাবে কেউ কেউ মারা যায় আবার ভুগে ভুগেও অনেকে মারা যায়।

সুদান সরকার ও বিদ্রোহীরা গত ১৩ বছর ধরে দারফুরে যুদ্ধে লিপ্ত আছে।

অ্যামনেস্টির ক্রাইসিস রিসার্চ-বিষয়ক পরিচালক তিরানা হাসান জানিয়েছেন, নতুন করে সরকারি হামলার খবরের এই অর্থ দাঁড়ায় পরিস্থিতি পাল্টায়নি।

অ্যামনেস্টি আট মাস ধরে এ বিষয়ে অনুসন্ধান চালিয়েছে। দারফুরের প্রত্যন্ত অঞ্চল জেবেল মারায় হত্যা, গণহত্যা, গণধর্ষণের মতো বীভৎস ঘটনার প্রমাণ পেয়েছে তারা।

এ বছরের জানুয়ারি মাসের মাঝামাঝিতে বিদ্রোহী নেতা লিবারেশন আর্মির প্রধান আবদুল ওয়াহিদের বিরুদ্ধে অভিযান শুরু করে সুদানের সরকার অনুগত সেনাবাহিনী। অ্যামনেস্টির গবেষকরা সেখানে অন্তত ৫৬ জন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছেন, যারা দাবি করেছে- প্রায় ৩০ বার সুদানি বাহিনী রাসায়নিক হামলা চালিয়েছে।

এ জাতীয় আরও খবর

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক

বিদেশি ভাষা শিক্ষায় ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ

ষড়যন্ত্র পেরিয়ে জনগণের ভোটে সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

তিস্তা-সোমেশ্বরীতে পানি বাড়ছে, রংপুরে বন্যার আশঙ্কা

শিক্ষামন্ত্রীকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

এমসি কলেজ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

দুই বছরের চূড়ায় শেয়ারবাজার