মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দূর্গাপূজার প্রস্তুতি চলছে সর্বএ

download-86আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : হিন্দু ধর্মালম্বীদের অন্যতম অনুষ্ঠান দূর্গাপূজা আর এই  প্রধান  ধর্মীয় উৎসবকে ঘিরে ভক্তদের মাঝে এখন উৎসবের আমেজ আসতে শুরু  করছে। যদিও পূজার আনুষ্ঠানিকতা শুরু হতে এখনো  সপ্তাহ খানেক বাকি।
জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, চলতি বছর জেলাজুড়ে ৫১৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৭৬টি মণ্ডপ, নবীনগর উপজেলায় ৯৮টি, কসবা ৪৪টি, বাঞ্ছারামপুরে ৩৭টি, আখাউড়ালায় ২০টি, নাসিরনগরে  ১৩৪টি, আশুগঞ্জে ১২টি, বিজয়নগরে ৫৫টি ও সরাইলে ৪০টি মণ্ডপ রয়েছে।
দুর্গাপূজাকে সামনে রেখে দিন-রাত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। প্রতিমা তৈরির কাজ শেষে আগামী দু-একদিনের মধ্যেই প্রতিমাতে দেবেন রং-তুলির শেষ আচড়। এরপর প্রতিমাতে পোশাক আর অলংকার পরিয়ে করা হবে দৃষ্টিনন্দন।
তবে পূজার প্রস্তুতির এই শেষ বেলায় ঘরে বসে নেই কারু শিল্পীরাও। প্রতিটি পূজা মণ্ডপকে পূর্ণাঙ্গ শৈল্পিক রূপ দিতে কারু শিল্পীরাও ব্যস্ত সময় পার করছেন।
কয়েকজন মৃৎ ও কারু শিল্পীর সঙ্গে কথা হয়। তারা জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে এখন অনেকটা নির্ঘুম রাত কাটছে তাদের। রাত-দিন জেগে, খেয়ে না খেয়ে প্রতিমা তৈরির কাজ করছেন তারা। দিন দুয়েকের মধ্যেই প্রতিমাতে রং-তুলির আঁচড় দেয়া হবে। দেবী দুর্গার আগমনী বার্তায় আনন্দে উদ্বেলিত হিন্দু সম্প্রদায়ের ভক্তরা জানান, দেবী দূুর্গার রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা জানাবেন তারা।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রণব কুমার দাস আমাদের কে বলেন, শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের ব্যাপারে আমাদের আশ্বস্ত করা হয়েছে। আমরা আশা করছি, সকলের সহযোগীিতায় শান্তিপূর্ণভাবেই পূজা সম্পন্ন করতে পারব। দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পূজা শুরু হওয়ার তিনদিন আগে থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নামবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর ষষ্ঠি পূজার মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। এরপর ১১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এ সার্বজনীন উৎসব।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের