,

হবিগঞ্জে বগি লাইনচ্যুত: সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

train-bogiনিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেটগামী একটি মালবাহী ট্রেনের বগি দুটি লাইনচ্যুত হয়।

বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকাগামী কালনী ট্রেন শায়েস্তাগঞ্জ, জয়েন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়েছে। দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ করছে।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের মাস্টার মোয়াজ্জুল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে। শিগগিরই রেল যোগাযোগ স্বাভাবিক হবে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর