,

কাশ্মীর সীমান্তে ভারতের সেনা অভিযান

pakistanআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সংলগ্ন কাশ্মীর সীমান্তে গোলযোগপূর্ণ নিয়ন্ত্রণরেখায় (এলওসি) গতকাল বুধবার রাতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এএফপির খবরে বলা হয়, বড় বড় শহরে পরিকল্পিত ধারাবাহিক হামলা ঠেকাতেই এই হামলা বলে সেনাসূত্র দাবি করেছে।এ অভিযানের নিন্দা জানিয়ে পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভারত বিনা ‘উসকানিতে’ নিয়ন্ত্রণ রেখা বরাবর এই হামলা চালিয়েছে। এতে তাদের দুজন সেনা নিহত হয়।

ভারতীয় সেনাবাহিনীর এই অভিযানকে বলা হচ্ছে ‘সার্জিক্যাল স্ট্রাইক’। এই ধরনের অভিযানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতে অনুপ্রবেশ ও হামলা চালাতে প্রস্তুত সন্ত্রাসী গোষ্ঠীর ওপর হামলা চালানো হয়।

ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের মহাপরিচালক (ডিজিএমও) লে. জেনারেল রণবীর সিং বলেন, গতকাল রাতের ওই হামলায় সন্ত্রাসী পক্ষে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটেছে। অভিযান শেষ হয়েছে।

ওই সেনা কর্মকর্তা বলেন, সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে ভারতীয় পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা