,

চাঁদপুরে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

133426bicharনিউজ ডেস্ক : চাঁদপুরের মতলব উত্তরে স্কুলছাত্র মিনহাজ প্রধানকে (১৬) হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের লামছরি গ্রামের সেলিম প্রধান (৩৫), হাশেম বেপারী (৪২), আলী এরশাদ (৭৩), মনোয়ারা বেগম (৪০), মতিন মিয়া (২৮), ও নান্নু (৪৬)। এদের মধ্যে আলী এরশাদ ছাড়া বাকি আসামিরা পলাতক রয়েছেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০০০ সালের ৬ জুন বিকেল ৪টার দিকে মিনহাজের বাবা ও মিনহাজ জসিম উদ্দিন নামের এক ব্যক্তির বাড়ির সামনে পৈত্রিক সম্পত্তিতে কাজ করতে যায়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা আসামিরা মিনহাজকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোর ৬টায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মিনহাজের বাবা ফজলুল হক প্রধান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা লুৎফর রহমান ২ বছর তদন্ত শেষে ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। মামলাটি দীর্ঘ ১৫ বছর চলমান অবস্থায় ২৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

রাষ্টপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মো. সাইয়্যেদুল ইসলাম বাবু বলেন, আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে ১৪৭/৪৪৭/৩২৩/৩০২/১৪৯/১০৯ দণ্ডবিধি অনুযায়ী প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানার টাকা প্রত্যেক আসামিকে জেলা প্রশাসকের মাধ্যমে নিহত মিনহাজের বাবাকে পরিশোধ করতে হবে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর