বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় আতশবাজি নিষিদ্ধ

 
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজায় সকল ধরনের পটকা ও আতশবাজি ব্যবহার নিষিদ্ধ। পূজামণ্ডপে কেউ কোন ধরনের ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না বলেও নির্দেশনা দেন তিনি।

asaduzzaman
ডিএমপি সদর দপ্তরে বুধবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, প্রত্যেক মণ্ডপে প্রবেশ ও বাহিরের জন্য আলাদা আলাদা পথ তৈরি করে প্রবেশপথে আর্চওয়ে, হ্যান্ডমেটাল ডিটেক্টর দিয়ে কর্তব্যরত পুলিশ চেকিং করবে। প্রয়োজনে দেহও তল্লাশি করবে।

তিনি বলেন, প্রত্যেক মণ্ডপে আইনশৃঙ্খলা কমিটি গঠন করতে হবে এবং কমিটিতে লোকাল ওয়ার্ড কমিশনার ও গণ্যমান্য লোকদের রাখতে হবে।
উপস্থিত গোয়েন্দা প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পূজামণ্ডপ ও এর আশপাশ এলাকা গোয়েন্দা নজরদারিতে রাখুন। যাতে করে কোন প্রকার অঘটন ঘটতে না পারে।
সভায় মহানগর শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি ও জাতীয় শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির প্রতিনিধিসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব