,

অক্টোবর থেকে আবারও ‘বিজলী’

 

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।তার অভিনীত পরবর্তী সিনেমা ‘বিজলী’। সিনেমাটির শুটিং প্রায় শেষের দিকে। সিনেমাটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী

 

bobby1475115049
সিনেমা প্রসঙ্গে ববি রাইজিংবিডিকে বলেন, ‘আগামী মাস থেকে বিজলী সিনেমার শুটিং আবারও শুরু করব। সিনেমার কাজ দারুণ হচ্ছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

সম্প্রতি এ সিনেমায় যুক্ত হয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। এ সিনেমায় সুনিধির একটি গানের সঙ্গে ‘বিজলী’ সিনেমার বিহান্ড দ্য সিন প্রকাশ করেছে সিনেমা সংশ্লিষ্টরা। বিহাইন্ড দ্য সিনে সুনিধির গানটির রেকর্ডিংয়ের দৃশ্য ও ববির গানের দৃশ্যের কিছু অংশ তুলে ধরা হয়েছে।

এ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার সুপার হিরোইন চরিত্রে দেখা যাবে ববিকে। এতে ববির বিপরীতে অভিনয় করছেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর। ববির নিজ প্রযোজনা প্রতিষ্ঠান ‘ববি স্টার’র ব্যানারে নির্মিত হচ্ছে।

এই চলচ্চিত্রের পরই ববি রোমান্টিক ঘরানার ‘প্রেমলীলা’ শিরোনামের চলচ্চিত্রের কাজ শুরু করবেন। এছাড়া ‘মালটা’ চলচ্চিত্রের দুই-তৃতীয়াংশ কাজ সম্পন্ন হয়েছে, এতে তাকে একই সঙ্গে বাংলা, ইংরেজি ও মালটা ভাষায় কথা বলতে দেখা যাবে। ইফতেখার চৌধুরী পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ভাটশাল শেঠ। তাছাড়া মালটায় গিয়ে ববি ‘নীলিমা’ শিরোনামের আরো একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই চলচ্চিত্রের কাজও প্রায় শেষের দিকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে