,

হান্নান শাহ’র প্রথম জানাজা অনুষ্ঠিত

download-84বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় মহাখালী ডিওএইচএস জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন- বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুক, বিএনপি নেতা নাজিমুদ্দিন ‍আলমসহ বিএনপি’র নেতা-কর্মী ও আত্মীয়-স্বজন।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, তার মতো নেতা এ সময়ে খুব কম রয়েছে। দলের প্রয়োজনে তিনি সবসময় পাশে ছিলেন।

হান্নান শাহ’র দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। বাদ জোহর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে তৃতীয় জানাজা। এরপর তার মরদেহ রাখা হবে সম্মিলিত সামরিক হাসপাতালের মরচুয়ারিতে।

সেখান থেকে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে হান্নান শাহ’র মরদেহ নেওয়া হবে নিজ জেলা গাজীপুরে। সেখানে আরও দুই দফা জানাজা শেষে কাপাসিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৬ টায় বাংলাদেশ বিমানের বিজি ০৮৫ দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় হান্নান শাহ’র মরহদেহ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা