,

সেনাপ্রধানের সঙ্গে জরুরি বৈঠক করলেন পাক প্রধানমন্ত্রী !

bdp_sharifভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনায় দেশের সেনাপ্রধানের সঙ্গে বুধবার জরুরি বৈঠক করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বৈঠকে উপস্থিত ছিলেন, এনএসএ নাসির জানজুয়া এবং পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্য উপদেষ্টা সারতাজ আজিজ।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনেই এই জরুরি বৈঠক হয়েছে। যদিও কি নিয়ে এই বৈঠক হয়েছে তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, সন্ত্রাসবাদ ইস্যুতে বিশ্বের কাছে রীতিমত কোনঠাসা পাকিস্তান। ভারত সীমান্তই হোক আর দেশে জঙ্গিঘাটিগুলি গুঁড়িয়ে দিতে বারবার ইসলামাবাদের উপর চাপ বাড়াচ্ছে আমেরিকা। এমনকি, সার্ক সম্মেলনও বাতিল হয়ে গেছে। ফলে চাপ আরও বেড়েছে পাক প্রধানমন্ত্রীর উপরে। সেখানে দাঁড়িয়েই এই জরুরি বৈঠক বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

অন্যদিকে, উরি জঙ্গি হামলার বদলা নিতে ভারত-পাক সীমান্তে সেনা বাড়াচ্ছে ভারত। মুহুর মুহুর চলছে মহড়া। সেখানে ভারতের প্রত্যাঘাতের ভয়ে তৈরি হচ্ছে পাকিস্তানও। কার্যত এই অবস্থায় ভীত পাক সামরিক কর্মকর্তাদের দাবি, ভারতের উপর প্রতি মুহূর্তের কড়া নজর রাখা হচ্ছে। যে কোন মুহূর্তে জবাব দিতে তৈরি পাক সেনাও। ফলে এই বিষয়ে সেনাপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা করতে পারে বলেও মনে করা হচ্ছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে