,

দুর্গাপূজায় আতশবাজি নিষিদ্ধ

asaduzzamanনিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজায় সকল ধরনের পটকা ও আতশবাজি ব্যবহার নিষিদ্ধ। পূজামণ্ডপে কেউ কোন ধরনের ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না বলেও নির্দেশনা দেন তিনি।

ডিএমপি সদর দপ্তরে বুধবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, প্রত্যেক মণ্ডপে প্রবেশ ও বাহিরের জন্য আলাদা আলাদা পথ তৈরি করে প্রবেশপথে আর্চওয়ে, হ্যান্ডমেটাল ডিটেক্টর দিয়ে কর্তব্যরত পুলিশ চেকিং করবে। প্রয়োজনে দেহও তল্লাশি করবে।
তিনি বলেন, প্রত্যেক মণ্ডপে আইনশৃঙ্খলা কমিটি গঠন করতে হবে এবং কমিটিতে লোকাল ওয়ার্ড কমিশনার ও গণ্যমান্য লোকদের রাখতে হবে।

উপস্থিত গোয়েন্দা প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পূজামণ্ডপ ও এর আশপাশ এলাকা গোয়েন্দা নজরদারিতে রাখুন। যাতে করে কোন প্রকার অঘটন ঘটতে না পারে।
সভায় মহানগর শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি ও জাতীয় শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির প্রতিনিধিসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা