,

চীনে চোখবিহীন শিশুর জন্ম (ভিডিওসহ)

27988-babyঅনলাইন ডেস্ক : চীনের গুয়াংঝুতে চোখের টিস্যুহীন একটি শিশুর জন্ম হয়েছে। চীনের পিপলস ডেইলি অনলাইন জানিয়েছে, শিশুটি অ্যানোফথালমিয়া নিয়ে জন্ম হয়েছে।

এই সমস্যা থাকায় শিশুটি কোনোদিন আর দেখতে পাবে না। প্রতি ১০ হাজারে ৩০টি শিশু এই সমস্যা নিয়ে জন্ম হয়। ২০ সেপ্টেম্বর লিউ পেইহুয়া শিশুটির জন্ম দেন। চীনের গণমাধ্যমে এই শিশুর জন্মর খবরকে ‘চোখ বিহীন শিশু’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

উল্লেখ্য, অ্যানোফথালমিয়া গর্ভকালীন পরীক্ষার সময় নির্ণয় করা সম্ভব নয়। বর্তমানে শিশুটিকে গুয়াংঝুর বড় একটি হাসপাতালে দেখা হচ্ছে তার অন্য কোনো শারীরিক সমস্যা আছে কী না। শিশুটির মা-বাবা আশা করছেন বিভিন্ন চ্যারিটি শিশুটির বেড়ে ওঠার বিষয়ে সহায়তা করবে। অ্যানোফথালমিয়ার কোনো চিকিৎসা এখনো উদ্ভাবিত হয়নি।

শিশুটির মা সন্তানের শারীরিক পরিস্থিতির বিষয়ে জানতে পারার পরে বিধ্বস্ত বোধ করছে। তিনি বলেন, আর দশটা শিশুর মতোই তার সন্তান খাওয়ার জন্য কাঁদে এবং হাত-পা নাড়ে। সামনের দিনগুলোতে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা স্বত্ত্বেও এই সন্তানকে লালন পালন করে বড় করতে দৃঢ়প্রতিজ্ঞ লিউ পেইহুয়া। ডেইলি মেইল।

https://youtu.be/jzScxBK2vMQ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা