,

বাংলাদেশের কীর্তি ছুঁল পাকিস্তানও

pakistanস্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে তিন ম্যাচের সিরিজ এমনিতেই কম হয়। সেই সিরিজে আবার প্রতিপক্ষকে ধবলধোলাই করার নজির আরও কম। এর আগে মাত্র চারটি দল প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। ভারত, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও বাংলাদেশ। কাল ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে এই তালিকায় ঢুকে গেল পাকিস্তানও।

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১০৩ রান তোলাতেই ম্যাচের ফল এক রকম নির্ধারিত হয়ে গিয়েছিল। ৮ উইকেট আর ২৯ বল হাতে রেখে অনায়াসে জিতে গেছে পাকিস্তান। মাত্র মাস কয়েক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ওয়েস্ট ইন্ডিজ পড়ল ধবলধোলাইয়ের লজ্জায়। গত ক্যারিবীয় প্রিমিয়ার লিগে আলাদা করে নজর কাড়া ইমাদ ওয়াসিমের কাছেই ধরাশায়ী ক্যারিবীয়রা। গতকালের তিনটিসহ সিরিজে ৯ উইকেট নিয়েছেন এই স্পিনার। হয়েছেন ম্যাচসেরা। ওয়েস্ট ইন্ডিজ লড়াই জমাতে পারেনি এক ম্যাচেও। প্রথম ও দ্বিতীয় ম্যাচে হেরেছিল ৯ উইকেট ও ১৬ রানে।

টি-টোয়েন্টিতে প্রথম প্রতিপক্ষকে ৩ ম্যাচ সিরিজে ধবলধোলাই করেছে আয়ারল্যান্ড। ২০১২ সালের সেই সিরিজে প্রতিপক্ষ ছিল কেনিয়া। ওই বছরই আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে বাংলাওয়াশ করে বাংলাদেশ। দুই বছর পর, ২০১৪ সালে ইংল্যান্ডকে ৩-০তে হারায় অস্ট্রেলিয়া। এ বছর জানুয়ারিতে আবার অস্ট্রেলিয়া ভারতের কাছে হেরে যায় একই ব্যবধানে।

২০১২, ২০১৪, ২০১৬—ব্যবধানই বলে দিচ্ছে এমনটা নিয়মিত হয় না। তবে এই প্রথম একই বছরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার ঘটনা ঘটল। এবার যা করল পাকিস্তান। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এমনটা প্রথম করে দেখিয়েছে বাংলাদেশ। আর দুই টেস্ট খেলুড়ে প্রতিপক্ষের মধ্যে এমনটা প্রথম ঘটেছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা