,

কলেজছাত্রী প্রিয়া হত্যা : স্বামীসহ গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় কলেজছাত্রী প্রিয়া সাহাকে (২০) হত্যার অভিযোগে তার স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার সন্ধ্যায় বাবা সুকুমার সাহার করা হত্যা মামলায় প্রিয়ার স্বামী দীপাঞ্জন সরকার, শ্বশুর দিলীপ সরকার ও শাশুড়ি গীতা রানী সরকারকে গ্রেপ্তার করা হয়।

manikganj0141475073048

বুধবার সকাল ১০টার দিকে শ্বশুরের ভাড়া বাসার একটি কক্ষ থেকে পুলিশ প্রিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

নিহত প্রিয়া স্থানীয় সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা (সম্মান) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব দাশড়া এলাকার দিলীপ সরকারের ছেলে দীপাঞ্জনের সঙ্গে একই এলাকার সুকুমার সাহার মেয়ে প্রিয়ার প্রেমের সম্পর্ক ছিল। গত ৭ আগস্ট পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। প্রিয়ার স্বামী নর্দান বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। সকালে প্রিয়ার নিজ কক্ষ থেকে পুলিশ গলায় গামছা প্যাঁচানো লাশ উদ্ধার করে। তার মাথার পেছনে দুটি জায়গায় বড় ধরনের ক্ষত চিহ্ন রয়েছে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, বিকেলে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। মামলার পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় প্রিয়ার স্বামী, শ্বশুর ও শাশুড়ি ছাড়াও অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর