,

রাতে হান্নান শাহ’র বাসায় যাবেন খালেদা জিয়া

 

বিনোদন ডেস্ক :আজ বুধবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র দেশে পৌঁছাবে। বাংলাদেশ বিমান এয়ারলাইনের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে লাশ আসবে। সেখান থেকে তার লাশ নেয় হবে মহাখালী ডিওএইচএস’র বাসায়।

khaleda

 

রাত সাড়ে ৮টার দিকে হান্নান শাহ’র লাশ দেখতে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া মহাখালীর বাসায় যাবেন। তিনি হান্নান শাহ’র শোক সন্তপ্ত পরিবারের পাশে থেকে সমবেদনা জানাবেন।বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, রাতে লাশ বাসা থেকে সম্মিলিত সামরিক হাসপাতালের মরচুয়ারিতে রাখা হবে। এরপর বৃহস্পতিবার সকাল ১০টায় মহাখালী ডিওএইচএস জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় জাতীয় সংসদের ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

 

বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে চতুর্থ জানাজা। এরপর হান্নান শাহ’র লাশ রাখা হবে সম্মিলিত সামরিক হাসপাতালের মরচ্যুয়ারিতে।সেখান থেকে শুক্রবার সকালে লাশ নিয়ে যাওয়া হবে গাজীপুরে। সকাল ১০টায় স্থানীয় রাজবাড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে পঞ্চম জানাজা।এরপর সেখান থেকে মরহুমের লাশ নিয়ে যাওয়া হবে গাজীপুরের কাপাসিয়ায়। সেখান ষষ্ঠ জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা