,

‘পাচার হয়েছে ৪০ হাজার কোটি টাকা’

নিজস্ব প্রতিবেদক : টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, গত ১০ বছরে দেশ থেকে ৪০ হাজার কোটি টাকা পাচার হয়েছে।
বুধবার বিকেলে সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোর আয়োজিত ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন।

tib1475069554

তিনি বলেন, দুর্নীতিবাজরা কালো টাকা দিয়ে মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়ছে। দেশ থেকে দুর্নীতি দূর করতে হলে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। দুর্নীতি প্রতিরোধ প্রতিষ্ঠানকে কার্যকর করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা দুর্নীতি। বিশ্বের সব দেশে কমবেশি দুর্নীতি হয়ে থাকে। দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তবে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। যদি ১০ বছর আমরা দুর্নীতি নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি তাহলে আমাদের দেশ পার্শ্ববর্তী ধনী দেশের তালিকায় স্থান করে নিতে পারবে।

সনাকের সভাপতি এমআর খায়রুল ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রাক্তন সভাপতি ড. মোস্তাফিজুর রহমান, আবু সালেহ তোতা, শিক্ষক তারাপদ দাস প্রমুখ।

এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে দুদিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও সনাকের যৌথ আয়োজনে এ মেলায় বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা