,

আ.লীগকেও অতিক্রম করেছেন শেখ হাসিনা

 
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর ক্যারিশমাকেই শুধু অতিক্রম করেননি, নিজ দক্ষতার গুণে তিনি আওয়ামী লীগকেও অতিক্রম করেছেন।

obaidul_52465

বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত শেখ হাসিনার জন্মদিন ও সদ্য প্রয়াত কবি সৈয়দ শামসুল হকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার সমকক্ষ কেউ নেই। তিনি (শেখ হাসিনা) তার যোগ্যতা, বুদ্ধিদীপ্ততা, বিচক্ষণতার মাধ্যমে তার বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদদেরও হার মানিয়েছেন। শেখ হাসিনাকে রাষ্ট্রনায়ক উপধিতে যারা হাসিঠাট্টা করেছিল, তারাই আজ হাসিঠাট্টার বিষয়ে পরিণত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের পরিবর্তনের মূল কারিগর শেখ হাসিনা। তার নেতৃত্বেই দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বে আজ বাংলাদেশ পরিচিত হয়েছে শেখ হাসিনার জন্য।

যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুন-উর-রশিদ, প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মাহাবুবুল হাসান হিরণ, মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন নিখিল, দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা