,

টাম্পাকোর ধ্বংসাবশেষ থেকে হাড় উদ্ধার

 
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীর টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসাবশেষ থেকে বুধবার দুপুর সোয়া ২টার দিকে কিছু হাড় উদ্ধার করেছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত টাম্পাকো কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা ৩৯ জন।

tampako_52491

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, টাম্পাকো ফয়লস লিমিটেড কারখানার ধ্বংসস্তুপ সরানোর সময় দুপুর সোয়া ২টার দিকে কারখানার ভেতর থেকে মানুষের কিছু হাড় পাওয়া গেছে। এগুলো আগের উদ্ধারকৃত কোনো লাশের কিনা তা বুঝা যাচ্ছে না। এ হাড়গুলো নতুন কোনো লাশের হলে নিহতের সংখ্যা দাঁড়াবে ৪০ জনে।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর ভোরে টঙ্গীর বিসিক নগরীতে বিএনপির সাবেক সাংসদ মকবুল হোসেনের মালিকানাধীন টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই কারখানার ভবনের অধিকাংশই ধসে পড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়।

কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটনায় এখন পর্যন্ত ৩৯জন নিহত, ৪০ জন আহত ও ১১ জন নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে শনাক্ত হয়েছে ২৯ জন এবং ৬ জনের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। নিখোঁজ ১১ জনের স্বজনদের কাছ থেকে ডিএনএ-এর আলামত নেয়া হয়েছে।

অপরদিকে কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনায় কারখানার মালিক সাবেক সংসদ সদস্য মকবুল হেসেনকে প্রধান আসামি করে টঙ্গী মডেল থানায় এ পর্যন্ত দুটি হত্যা মামলা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর কারখানা মালিকসহ ৮ জনের বিরুদ্ধে প্রথম মামলাটি করেন নিহত শ্রমিক জুয়েলের বাবা আব্দুল কাদের।

এদিকে ১৭ সেপ্টেম্বর রাতে টঙ্গী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী বাদী হয়ে কারখানা মালিকে প্রধান করে আরও ১০ জনকে আসামি করে দ্বিতীয় মামলাটি করেন।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর